খুনের মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া মোল্লার দোকানের সামনে থেকে গতকাল মঙ্গলবার দুপুরে মহিউদ্দিন বাবু ওরফে ‘হাড্ডি বাবু’ নামে খুনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলার অপর আসামি নাসির উদ্দিন ওরফে সোহেলকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৬ জানুয়ারি ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহাগকে স্থানীয় একদল ছিনতাইকারী খুন করে রেললাইনে ফেলে চলে যায়। রেললাইনের পাশের বস্তিতে থাকত সোহাগ। ছিনতাইকারীরা ওই এলাকায় একটি ব্যাগের মধ্যে মুঠোফোন ও ২৫ হাজার টাকা লুকিয়ে রেখে যায়। পরে এসে তারা সেগুলো খুঁজে না পেয়ে সোহাগকে দায়ী করে এবং একপর্যায়ে সে দোষ স্বীকার না করায় তাকে ছুরি দিয়ে জবাই করে রেললাইনে ফেলে চলে যায়। এরপর তার বাবা রিকশাচালক বিরাজ খাঁ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ আলী গত রোববার রাত ১১টায় প্রথমে সোহেলকে গ্রেপ্তার করেন। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হাড্ডি বাবুকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে হাড্ডি বাবু, এমরানসহ ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনের নাম জানা যায়।তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, ‘সোহেল গত সোমবার হাকিমের কাছে জবানবন্দি দেওয়ার পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। হাড্ডি বাবুকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে।’