খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেন স্ত্রী, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে সেনাসদস্য মাহবুব আলম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাঁর স্ত্রী শিল্পী আক্তার (৩২)। গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পী ময়মনসিংহের আদালতে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ ও মাহবুবের পরিবারের ভাষ্যমতে, কুমিল্লা সেনানিবাস থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের আকুয়া খালপাড়ে পরিবারের কাছে আসেন মাহবুব। পরে রাতে স্ত্রীর পরিকল্পনামতো তাঁর প্রেমিক ও এক ভাড়াটে খুনি তাঁকে খুন করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল আকন্দ বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর শিল্পীকে কারাগারে পাঠানো হয়েছে। শিল্পীর দেওয়া তথ্যে আরও দুজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।