খুবির নতুন রেজিস্ট্রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন সরদার শফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের (বিভাগ) অধ্যাপক। গতকাল তাঁকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের খানবাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অপরাজিতা হলের প্রভোস্ট, সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনসের (সিআইএসএস) পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। খুলনা প্রতিনিধি