প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জের মিরপুর গ্রামের গৃহবধূ মোসাম্মৎ খুরশিদা বেগম হৃদ্যন্ত্রের জটিলতায় আক্রান্ত। বিভিন্ন বাসায় গিয়ে গৃহশিক্ষিকার কাজ করেন তিনি। গাড়িচালক স্বামী ও নিজ উপার্জিত সামান্য আয়ে চলে চার সন্তানসহ তাঁর ছয় সদস্যের পরিবার। এরই মধ্যে নিজের চিকিৎসা খরচ চালাতে গিয়ে ভিটেমাটিসহ সমুদয় সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। বর্তমানে তিনি রাজধানীর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, খুরশিদাকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় ছয় লাখ টাকা। এমন অবস্থায় এই গৃহবধূর জীবন বাঁচাতে সবার আর্থিক সহায়তা কামনা করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-এসবি-৬২৮৯৪, অগ্রণী ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।