যে কয়েকজন ব্যক্তির অক্লান্ত শ্রম ও চেষ্টায় রংপুরের পাঠকেরা নিয়মিত সংবাদপত্র পেয়ে থাকেন, তাঁদের একজন খুরশীদ আলম। রংপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি তিনি। হকার ও পাঠকদের অতি পরিচিত এই মানুষটি আজ ভালো নেই। মাসখানেক আগে গলাব্যথা নিয়ে রংপুরে চিকিৎসকের কাছে যান খুরশীদ আলম। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর ক্যানসার হয়েছে। খুরশীদ বর্তমানে আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের ৫০৬ নম্বর ওয়ার্ডের ১ নম্বর শয্যায় চিকিৎসক মাহবুব ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার জন্য শিগগিরই দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই টাকা জোগাড় করা হকার খুরশীদের পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় খুরশীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাঁর মা, স্ত্রী, রংপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতাসহ সাধারণ হকারেরা। সাহায্য পাঠানোর ঠিকানা: রংপুর সংবাদপত্র হকার্স ইউনিয়ন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১২৮১৮, পূবালী ব্যাংক, সেন্ট্রাল রোড শাখা, রংপুর। বিজ্ঞপ্তি।