খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। আজ থেকে এই দুই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও অফিস নির্ধারিত সময় অনুযায়ী চলবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আজ শুরু হলেও আবাসিক হলগুলো খুলেছে ২৩ জুলাই। ইতিমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন। কুয়েট সূত্র জানায়, গত ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত সেখানে ছুটি ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও সব অফিসের কার্যক্রম চালু ছিল। ১৪ জুলাই থেকে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয়।