খুলছে আজ, ছাত্রলীগের ধর্মঘট চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ রোববার খুলছে। ছাত্রলীগের ধর্মঘটের মুখে ১৩ মে বিশ্ববিদ্যালয়ে আগাম গ্রীষঞ্চকালীন ছুটি ঘোষণা করে প্রশাসন। এদিকে ছাত্রলীগের একাংশের ডাকা ধর্মঘট আজ থেকে আবার শুরু হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কমিটি পুনর্গঠন, কমিটির সহসভাপতি রঞ্জিত দেবের ওপর হামলার বিচার ও ছাত্রলীগের দুই নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ১২ মে ছাত্রলীগ অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের ব্যাপারে কোনো মন্তব্য না করে বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায় জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ধর্মঘটের কারণে তিন দিন আগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়। ওই অবস্থায় ছাত্রলীগের ধর্মঘট আহ্বানকারী অংশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।