খুলনা অঞ্চলের কাস্টমস কর্মকর্তাদের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শহীদুল্লাহকে সভাপতি ও আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে কাস্টমস কর্মকর্তাদের খুলনা অঞ্চলের নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মে যশোরের একটি হোটেলে খুলনা-মংলা-যশোর-বেনাপোল কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের (খুকাএভ) নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুনদের মধ্যে সহসভাপতি পদে খন্দকার গোলাম মর্তুজা, জাহাঙ্গীর আলম ও ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক পদে আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে রিপন কুমার রায়, প্রচার সম্পাদক পদে নাজ্জাফি পারভেজ, সমাজকল্যাণ সম্পাদক পদে এম মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক পদে নাসিরউদ্দীন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সময় কাস্টমস কর্মকর্তাদের সংগঠন বাকাএভ ও ঢাকাএভ-এর নেতারা উপস্থিত ছিলেন।