খুলনা অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে খুলনা অঞ্চলের ভাষা প্রতিযোগ-২০১০ আজ শুক্রবার খুলনায় অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় নগরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতা শুরু হবে। এরই মধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি শেষ হয়েছে।খুলনা অঞ্চলের প্রতিযোগিতায় কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ ও খুলনা জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫০ জন শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটার মধ্যে শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত হতে হবে।ভাষা প্রতিযোগে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার, বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, পাখি বিশেষজ্ঞ শরীফ খান, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু, প্রথম আলোর সাহিত্য সম্পাদক জাফর আহমেদ রাশেদ, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ আহাম্মেদ রেজা, প্রাক্তন অধ্যক্ষ সাধন রঞ্জন ঘোষ, প্রাক্তন উপাধ্যক্ষ মোস্তফা কামাল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হাবিব রহমান ও মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম। ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলোর খুলনা বন্ধুসভার বন্ধুরা।