খুলনা অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে খুলনা অঞ্চলের ভাষা প্রতিযোগ ২০১২ আজ রোববার খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়। ইতিমধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।খুলনা অঞ্চলের প্রতিযোগিতায় নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও খুলনা জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০০ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। আজ সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।এই প্রতিযোগে সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রথম আলোর খুলনা বন্ধুসভার বন্ধুরা।