খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা ধর্মঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকেরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন। গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করছেন তাঁরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে এ ধর্মঘট পালন করা হচ্ছে।
পাটকলগুলো হলো খুলনার ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুট মিল, স্টার জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, আলীম জুট মিল, ইস্টার্ন জুট মিল এবং যশোরের জেআই জুট মিল ও কার্পেটিং জুট মিল।
দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদ। দাবিগুলো হলো পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, পলিথিনের কাঁচামাল আমদানি নিষিদ্ধ আইন এবং ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, ২০১০ কার্যকর করা, ১ জুলাই ২০০৯ থেকে এ পর্যন্ত চাকরিচ্যুতদের পাওনা প্রদান ও শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ।