খুলনা আ.লীগের গুলিবিদ্ধ নেতাকে ঢাকায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার ৪ নম্বর দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (্ইউপি) চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হালীম গাজীকে গতকাল সোমবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জানান, তাঁকে যশোর সম্মিলিত হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়েছে। উপজেলার সুগন্ধি গ্রামে গত রোববার হালীম গাজী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। সে সময় তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেল চালক নুরু গাজীও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ইউপি সদস্য আকবর সরদারও আহত হয়েছেন।