খুলনা উন্নয়ন ফোরামের আট দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদা ম্যাচ কারখানা ও খুলনা নিউজপ্রিন্ট মিল চালুসহ আট দফা দাবি জানিয়েছে খুলনা উন্নয়ন ফোরাম। গতকাল বৃহস্পতিবার খুলনা নগরে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি এসব দাবি বাস্তবায়নে খুলনা বিভাগের সব জেলা থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের খালিশপুর এলাকার সাগর পার্টি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ শফিকুল। এতে সংগঠনের মহাসচিব শাহীন আজাদ, বাগেরহাটের দিদারুল আলম ও এসকেন্দার হোসেন, সাতক্ষীরার এস মহাসিন হোসেন ও শেখ তৌহিদুর রহমান, নড়াইলের জিয়াউর রহমান ও মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহের মোকারম হোসেন, মাগুরার এম ফাতেহ আলী, চুয়াডাঙ্গার জাহিদ হোসেন ও মো. শাহাবুদ্দিন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান, সাংবাদিক বাবলু রেজা, আইনজীবী লিয়াকত হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সংগঠনটির অন্য দাবিগুলো হচ্ছে: পদ্মা সেতু নির্মাণ, খুলনা-ঢাকা স্টিমার সার্ভিস চালু, খুলনা-ঢাকা রেলপথে প্রতিদিন দুটি কমিউটার ট্রেনের ব্যবস্থা, ডবল রেললাইন চালু, খুলনা বিমানবন্দর ও বঙ্গোপসাগরের আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন।