খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, বিমানবন্দর স্থাপন, পাইপলাইনে গ্যাস সরবরাহসহ ১৮ দফা দাবি বাস্তবায়নের জন্য বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনের মহাসচিব শেখ মোশাররফ হোসেন ৫ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বরের কর্মসূচির ঘোষণা দেন।