খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও একই কর্মসূচি পালন করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আহমেদ আহসানুজ্জামান। বক্তব্য দেন শিক্ষক ইসমত কাদির, মেহেদী হাসান, আবদুল জব্বার, রেজাউল করিম প্রমুখ।
ইসলামী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামোতে বৈষম্য দূর করা, প্রস্তাবিত জাতীয় বেতনকাঠামো প্রত্যাখ্যান ও পুনর্নির্ধারণের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে গতকাল কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ফলে কোনো বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়নি। আজ মঙ্গলবার থেকে বিভিন্ন বিভাগে চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কর্মবিরতির কারণে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।