খুলনা ও কুষ্টিয়ায় নাম নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। খুলনায় ১৫ ও কুষ্টিয়ায় ১৭ জুলাই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনায় অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সেজন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে।খুলনা: নগরের স্টার স্টার ওয়ার্ল্ড শিশুপার্কে সংবর্ধনা অনুষ্ঠান হবে। আজ ৮ জুলাই থেকে ১১ জুলাইয়ের মধ্যে ১১৬, স্যার ইকবাল রোডে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধন চলবে। এ জন্য রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০৩ ও ০৪১৭৩২৭৮৭ নম্বরে শিক্ষার্থীদের যোগাযোগ করতে বলা হচ্ছে। কুষ্টিয়া: আজ ৮ জুলাই থেকে শুরু হয়ে নাম নিবন্ধন চলবে ১৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আঞ্চলিক কার্যালয় ১২৩/১ পলান বক্স রোড, ছয় রাস্তার মোড়, থানাপাড়া, কুষ্টিয়ায় নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮৩৭ এই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।