খুলনা ও খাগড়াছড়ি অঞ্চলে নিবন্ধন শুরু
শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তুলতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উ ৎসব-২০১২-এর কার্যক্রম শুরু হয়েছে। এবার ১৭টি গণিত অঞ্চলে আঞ্চলিক গণিত উ ৎসব অনুষ্ঠিত হবে। সব আঞ্চলিক উ ৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের সময় শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দেখাতে হবে।খুলনা: ২০ ডিসেম্বর খুলনা জিলা স্কুলে উ ৎসব অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার থেকে নগরের শিববাড়ী মোড়ে প্রথম আলো খুলনা কার্যালয়ে নিবন্ধন শুরু হয়েছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে। যোগাযোগ: খুলনা (০১৭১৩৪০০৭০৫ ও ০১৭১৫৯৫১০৩৬); সাতক্ষীরা (০১৭১১৮৪২৪২৪); বাগেরহাট (০১৭১৩৪০০৭০০)। খাগড়াছড়ি: খাগড়াছড়ি ও রাঙামাটির গণিত উ ৎসব অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে। গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে। যোগাযোগ: রাঙামাটি (০১৫৫০৬০৯৩০৪), খাগড়াছড়ি (০১৫৫০৬০৬০৬৯)।