খুলনা ও পাবনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা ও পাবনার সাঁথিয়ায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।খুলনা-যশোর মহাসড়কে খুলনার খানজাহান আলী থানার ইস্টার্ন মিলগেট এলাকায় গতকাল সকালে একটি বাস যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানযাত্রী শরিফা বেগম (৫২) নিহত হন। তিনি নড়াইলের পেরুলী গ্রামের আবু বক্কর শেখের স্ত্রী। পাবনা-ঢাকা মহাসড়কে সাঁথিয়া উপজেলার মাধপুরে গতকাল সকালে যাত্রীবাহী বাসের চাপায় আবদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। তাঁর বাড়ি উপজেলার আতাইকুলা ইউনিয়নের সোলাবাড়িয়া গ্রামে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আতাইকুলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।