খুলনা ও বরিশালে যাঁরা মেয়র পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ও বরিশাল বিভাগের ৫০টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল সোমবার। গতকাল ৬৬ জন মেয়র পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে দুটি বিভাগের ৫০টি পৌরসভার নির্বাচনে ২২৮ জন প্রার্থী এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৩ জানুয়ারি এ পৌরসভাগুলোতে ভোট গ্রহণ করা হবে।খুলনায় যাঁরা মেয়র পদপ্রার্থী: খুলনা জেলার পাইগাছা পৌরসভায় শেখ কামরুল হাসান, মো. সেলিম জাহাঙ্গীর, মাফতুন আহমেদ ও আবদুস সালাম; চালনায় শেখ আবদুল হামিদ, আবুল খয়ের খান, সনৎ কুমার বিশ্বাস, কুমারেশ বিশ্বাস ও অচিন্ত্য কুমার মণ্ডল; মেহেরপুরে বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহ, জাহাঙ্গীর বিশ্বাস, আবদুর রহমান, ইয়ারুল ইসলাম ও মোসলেম আলী; গাংনীতে বর্তমান মেয়র আহম্মদ আলী, মোশারফ হোসেন, মহসিন আলী, রবিউল ইসলাম ও গোলাম মেহেদী; চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবেদ আলী, মীর মহিউদ্দিন, হাসান কাদির, আমেনা বেগম, আলমগীর হোসেন ও আমিনুল ইসলাম; জীবননগরে নোয়াব আলী, জাহাঙ্গীর আলম, শাহজাহান কবির, আবু মোহাম্মদ আবদুল লতিফ ও তহিদুর রহমান; দর্শনায় মতিয়ার রহমান ও মহিদুল ইসলাম; কুষ্টিয়ার কুমারখালীতে একবাল কবীর, আনিসুর রহমান, শামসুজ্জামান অরুণ ও আবদুর রশীদ; ভেড়ামারায় শামিমুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম আলম, আরতি রানী সিংহ রায় ও শফিউল আলম কুব্বাত; মিরপুরে মো. রহমত আলী, মো. এনামুল হক মালিথা, আবুল হাশেম, জোমারত আলী ও মো. মারফত আলী; খোকসায় আবদুল মজিদ, আনোয়ার আহম্মেদ তাতারী, আলাউদ্দিন খান ও আলাউদ্দিন পিন্টু। যশোর সদর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র এস এম কামরুজ্জামান, মারুফুল ইসলাম, ইকবাল কবির, শরিফুল ইসলাম চৌধুরী ও ফজলুল করিম; বাঘারপাড়ায় বর্তমান মেয়র খলিলুর রহমান, কামরুজ্জামান, জয়নুল আবেদীন, সোলাইমান হোসেন, আবদুল হাই, আবদুর রহমান ও জাহাঙ্গীর ফকির; নওয়াপাড়ায় রবিউল ইসলাম, এনামুল হক ও শাহ আশরাফুজ্জামান; বেনাপোলে আশরাফুল আলম, নাজিম উদ্দীন, সিরাজুল ইসলাম ও অহেদুজ্জামান; চৌগাছায় বর্তমান মেয়র সেলিম রেজা আওলিয়ার, এস এম সাইফুর রহমান, দেওয়ান তৌহিদুর রহমান; মনিরামপুরে বর্তমান মেয়র শহীদ ইকবাল হোসেন, আমজাদ হোসেন ও আবদুল মজিদ গাজী; কেশবপুরে মিলন মিত্র ও আবদুস সামাদ বিশ্বাস; ঝিনাইদহ সদরে সাইদুল করিম, আবদুল খালেক, আক্তারুজ্জামান আক্তার ও ইসমাইল হোসেন; শৈলকুপায় তৈয়বুর রহমান খান, আশরাফুল আযম খান ও খলিলুর রহমান; হরিণাকুণ্ডুতে শাহীন রেজা, জিন্নাতুল হক, আকবর আলী ও মহিউদ্দিন বিশ্বাস; কোটচাঁদপুরে কাজী আলমগীর হোসেন, সালাউদ্দিন বুলবুল, রেজাউল ইসলাম, জাহিদুল ইসলাম ও মোয়াবিয়া হুসাইন; কালীগঞ্জে মতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান, ওহিদুজ্জামান, মাসুদুর রহমান, ইসমাইল হোসেন, শাহনাজ পারভীন, আশরাফুজ্জামান ও আজিজুর রহমান; মহেশপুরে আবদুর রশিদ খান, আজিজুল হক খান, আমিরুল ইসলাম খান ও ওবাইদুল হক।সাতক্ষীরা সদর পৌরসভায় শেখ আশরাফুল হক, শেখ আজাহার হোসেন, এম এ জলিল, সৈয়দ এখতিয়ার আলী, সোলায়মান সরদার ও আকবর হোসেন; কলারোয়ায় সাজেদুর রহমান খান চৌধুরী, আরাফাত হোসেন, কাজী আবদুল ওহাব, শেখ আমজাদ হোসেন, বি এম রফিকুল ইসলাম, মো. শরিফুজ্জামান, গাজী আক্তারুল ইসলাম ও কাজী মনিরুজ্জামান; বাগেরহাট সদরে বর্তমান মেয়র খান হাবিবুর রহমান, সাবেক মেয়র এ এস এম আতাহার হোসেন আবু মিঞা, নাছিমা পারভীন, ফরিদ হাসান ও মো. সাঈদ নিয়াজ; মোরেলগঞ্জে বর্তমান মেয়র মনিরুল হক তালুকদার, এম এমদাদুল হক, আবদুল মজিদ জব্বার ও ওয়ালিউর রহমান; মংলা পোর্টে শাজাহান শিকারী, জুলফিকার আলী, শেখ আবদুস সালাম, মো. জসিম উদ্দিন, মো. খলিলুর রহমান, তালুকদার আক্তার ফারুক, মো. আবদুল খালেক, ইজারাদার জালাল আহম্মেদ ও মোল্লা আবদুল জলিল; নড়াইল সদরে সোহরাব হোসেন বিশ্বাস, বিশ্বাস জাহাঙ্গীর, জুলফিকার আলী মণ্ডল, অশোক কুমার কুণ্ডু ও বদরুল আলম; কালিয়ায় সাইদুল ইসলাম শাহী, একরামুল হক, বি এম এমদাদুল হক, গোলাম কিবরিয়া ও রুহুল কুদ্দুস মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বরিশালে যাঁরা মেয়র প্রার্থী: বরিশাল জেলার মুলাদী পৌরসভায় হারুন অর রশীদ খান, শফিকুজ্জামান রুবেল ও শুক্কুর আহম্মেদ খান; বানারীপাড়ায় গোলাম সালেহ মঞ্জু, গোলাম মাহমুদ, এস এম হারুন, মোতালেব হোসেন মৃধা, জালিস মৃধা, অধ্যাপক মন্টু লাল কুণ্ডু; বাকেরগঞ্জে নাছির উদ্দিন জমাদ্দার, মতিউর রহমান মোল্লা, লোকমান হোসেন ডাকুয়া, মাহবুব আলম ও মিজানুর রহমান; গৌরনদীতে মো. হারিসুর রহমান ও মো. নুরুল ইসলাম নূর আলম; মেহেন্দীগঞ্জে কামাল উদ্দিন খান ও শাহাবউদ্দিন হিমু তালুকদার; ভোলা সদরে গোলাম নবী আলমগীর, শফিউর রহমান, আবদুল মমিন ও মো. মনিরুজ্জামান; লালমোহনে এনায়েত কবীর, মনিরুজ্জান, এ কে এম মিজানুর রহমান ও এমদাদুল ইসলাম; দৌলতখানে নাছির আহাম্মেদ খান, আলী আজম ও মাকসুদুর রহমান; বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন ভূঁইয়া, সাইদুর রহমান, মো. আখতার হোসেন ও মো. ফতেহ উদ্দিন। পটুয়াখালী সদর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুস ছত্তার মৃধা, মো. শফিকুল ইসলাম, মাকসুদ আহমেদ বায়েজিদ, মোশতাক আহমেদ ও নাসির উদ্দিন খান; কলাপাড়ায় হাজি হুমায়ুন শিকদার, এস এম রাকিবুল আহসান ও মো. নূরুল হক মুন্সি; ঝালকাঠির নলছিঠিতে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাছুদ খান, সাবেক পৌর চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, এসকেন্দার আলী খান, এনায়েত করিম, জাহাঙ্গীর হোসেন, মজিবর রহমান ও জাকির হোসেন তালুকদার; বরগুনা সদরে বর্তমান মেয়র মো. শাহজাহান, মো. শাহাদাৎ হোসেন, নূরুল আমিন, গোলাম মোস্তফা ও মো. আসাদুজ্জামান; পাথরঘাটায় মল্লিক মো. আইউব, তাঁর স্ত্রী তাসলিমা আইউব, ভাই মল্লিক মো. জাহাঙ্গীর, বর্তমান মেয়র আনোয়ার হোসেন আকন্দ, মোশারেফ হোসেন, মোস্তাফিজুর রহমান, সাহাবুদ্দিন সাকু ও সাবেক সাংসদ গোলাম সরোয়ার; বেতাগীতে বর্তমান মেয়র মো. শাহজাহান কবির, আলতাফ হোসেন বিশ্বাস; আমতলীতে মতিয়ার রহমান, গাজী শামসুল হক, এম এ কাদের, তুহিন মৃধা, জিল্লুর রহমান, ফরিদ উদ্দীন, মজিবর রহমান ও হালিম মৃধা।এ ছাড়া পিরোজপুরে মেয়র প্রার্থী ফজলুল হক শেখ ও আক্তারুজ্জামান গতকাল তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র হাবিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হন। জেলার মঠবাড়িয়া পৌরসভায় বর্তমান মেয়র রফিউদ্দিন আহম্মেদ, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, মো. আবু মোতালেব, কে এম হুমায়ুন কবির ও নাফিজ উদ্দিন আহম্মেদ; স্বরূপকাঠিতে দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম ফরিদ ও মনিরুজ্জামান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)