খুলনা জিলা স্কুল সেরাদের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জিলা স্কুল যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে এবারও সেরা স্কুলের মর্যাদা ধরে রেখেছে। এ নিয়ে স্কুলটি পরপর সাতবার যশোর বোর্ডে সেরাদের সেরা নির্বাচিত হলো। শতভাগ উত্তীর্ণ এই স্কুলের ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। অবশ্য বোর্ডের শীর্ষ বিশের তালিকায় স্কুলটির অবস্থান চতুর্থ।জিপিএ-৫-এর ভিত্তিতে বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। স্কুলের ২৬৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিও-৫ পেয়েছে ২১৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৬৩ ভাগ। খুলনা পাবলিক কলেজ রয়েছে তালিকার চতুর্থ স্থানে। ১৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ১১৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৯৮ দশমিক ৯১। বেশ কিছুদিন পর খুলনা সেন্ট জোসেফস স্কুল আবারও মেধা তালিকায় ফিরে এসেছে। এবার জিপিএ-৫-এর ভিত্তিতে নগরের এই স্কুলটি বোর্ডের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। এই স্কুল থেকে ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৬ ভাগ। খুলনা রোটারি স্কুল মেধা তালিকায় রয়েছে দশম স্থানে। স্কুলের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৬ দশমিক ৮৯ ভাগ।খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম বলেন, স্কুলের শিক্ষকেরা শিক্ষার্থীদের ব্যাপারে সব সময় আন্তরিক। নিয়মিত ক্লাস টেস্ট, শ্রেণী আলোচনা, বিশেষ কোচিং, মডেল টেস্ট ও এর ভিত্তিতে প্রগতিপত্র তৈরি, অভিভাবকদের অবহিত করা—সর্বোপরি সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ বলেন, বন্ধের দিনগুলোতেও স্কুলে বিশেষ কোচিং ও টেস্টের পর এবার দুটি চূড়ান্ত মডেল টেস্টের ব্যবস্থা করা হয়।