খুলনা জেনারেল হাসপাতালের সেবার মান বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের তুলনায় ২০১১ সালে খুলনা জেনারেল হাসপাতালে সেবার মান বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনার সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে তৈরি করা স্বাস্থ্যসেবা-সম্পর্কিত সিটিজেন রিপোর্ট কার্ড জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তবে প্রতিবেদনটিতে হাসপাতালে ডিজিটাল এক্স-রে যন্ত্র ও অগ্নিনির্বাপনব্যবস্থা না থাকা ও চিকিৎসক এবং জনবল-সংকটসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গত সোমবার সকালে হাসপাতালের উপ-তত্ত্বাবধায়কের কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সনাকের সভাপতি অধ্যাপক জাফর ইমাম। প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক খোরশেদ আলম।