খুলনা জেলা বিএনপির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রায় দুই মাস পর খুলনা জেলা বিএনপির নির্বাহী কমিটির প্রথম সভা গত শনিবার সকাল ১০টায় খুলনা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ১৫১ সদস্যের মধ্যে ১৩৮ জন উপস্থিত ছিলেন।খুলনা জেলা বিএনপির সভাপতি মাজিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সাংসদ এম নুরুল ইসলাম। এতে খুলনা নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দলের কেন্দ্রীয় সদস্য কাজী সেকেন্দার আলী, মামুন রহমান, গাজী আবদুল বারী, গাজী আবদুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর এজাজ খান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম প্রমুখ বক্তব্য দেন। ২০০৯ সালের ৩০ নভেম্বর খুলনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয় এবং চলতি বছরের ৬ আগস্ট ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।