খুলনা জেলায় বছরে ডিম উৎপাদনের ঘাটতি পাঁচ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলায় বছরে ডিমের উৎপাদনের ঘাটতি রয়েছে ৪ কোটি ৮৫ লাখেরও বেশি। এ অবস্থায় পাশের জেলাগুলো থেকে ডিম এনে এই ঘাটতি পূরণ করা হয়। জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, খুলনা জেলায় মোট জনসংখ্যা ৩১ লাখ ১৩ হাজার ৪০০। একজন মানুষের বছরে কমপক্ষে ১০৪টি ডিম প্রয়োজন। সেই হিসাবে জেলায় বছরে হাঁস ও মুরগির ডিমের চাহিদা রয়েছে ৩২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজারেরও বেশি। কিন্তু জেলায় উৎপাদিত হচ্ছে ২৭ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ডিম।
জেলায় মোট নিবন্ধিত ও অনিবন্ধিত মুরগির ডিম উৎপাদনের খামার ১ হাজার ৩২৮টি। আর হাঁসের ডিম উৎপাদনের খামার ৪৯৯টি।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আবদুল জলিল বলেন, ডিমে প্রচুর আমিষ। তাই আমিষের চাহিদা মেটাতে একজন মানুষের কমপক্ষে বছরে ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। খুলনা জেলায় হাঁস ও মুরগির ডিমের ঘাটতি পূরণে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ডিম আনা হয়।