খুলনা-ঢাকা বিশেষ ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের বিড়ম্বনা কমাতে গত বুধবার থেকে সাত দিনের জন্য খুলনা-ঢাকা রুটে অতিরিক্তি একটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে।খুলনা রেলস্টেশন সূত্রে জানা গেছে, ‘ঈদ স্পেশাল ট্রেন-৩’ নামের এই বিশেষ ট্রেন বুধবার রাত ১০টায় ঢাকার উদ্দেশে খুলনা ছেড়েছে। ওই দিন ‘ঈদ স্পেশাল-৪’ নামের ট্রেনটি খুলনার উদ্দেশে ঢাকা ছেড়েছে সকাল সোয়া নয়টায়।খুলনা রেলওয়ের স্টেশনমাস্টার শোভন রায় বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বাড়তি ট্রেনসহ আগের সব ট্রেনও সাত দিন নিরবচ্ছিন্নভাবে চলবে। তা ছাড়া সময়মতো ট্রেন ছাড়া এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।