খুলনা-ঢাকা রুটে আজ চালু হচ্ছে দুটি বিশেষ ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-খুলনা রুটে দুটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার চালু হওয়া এই ট্রেন চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
খুলনা রেলওয়ে সূত্র জানায়, বিশেষ ট্রেন সার্ভিস ছাড়াও ঈদ উপলক্ষে ঢাকা-খুলনা রুটের সুন্দরবন ট্রেনে একটি, রাজশাহী-খুলনা রুটের সাগরদাঁড়ি ট্রেনে একটি, কপোতাক্ষ ট্রেনে দুটি ও সৈয়দপুর-খুলনা রুটের সীমান্ত ট্রেনে একটি করে বগি বাড়ানো হচ্ছে। এতে প্রতিটি ট্রেনে ১০৫ থেকে ২০৮ জন অতিরিক্ত যাত্রী যেতে পারবেন।
খুলনা রেলওয়ের স্টেশনমাস্টার কাজী আমিরুল ইসলাম বলেন, ঢাকা-খুলনা রুটে বিশেষ ট্রেন ঈদের আগে ৯-১১ সেপ্টেম্বর চলবে। ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন এটি বন্ধ থাকবে।