খুলনা থেকে দেশব্যাপী সাইকেলযাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে উৎসাহিত করতে বাংলাদেশের ২১ হাজার কিলোমিটার সাইকেলভ্রমণে বেরিয়েছে ১১ সদস্যের একটি দল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে খুলনা জেলা প্রশাসন চত্বর থেকে এ ভ্রমণ শুরু হয়। খুলনাভিত্তিক বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ কার্যক্রম নেওয়া হয়েছে।ভ্রমণকারী দলটি প্রথম দিনে খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রাবিরতি করে। দলটি আজ শুক্রবার মুক্তিযুদ্ধের বধ্যভূমি চুকনগর ও কাল শনিবার সাতক্ষীরায় প্রচারণা চালাবে। আগামী বছরের ১১ নভেম্বর পর্যন্ত দেশের ৪৮৩টি উপজেলা সফর করবে দলটি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ দলের হয়ে কাজ করছে।এ ভ্রমণ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন চত্বরে এক সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী আহম্মদ আলী ও খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার বি এম আসাদুজ্জামান।