খুলনা থেকে ১৮টি পথে বাস চলাচল নয় ঘণ্টা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব মোটরশ্রমিকদের দেহ তল্লাশিকে কেন্দ্র করে গতকাল রোববার ভোর থেকে হঠাৎ খুলনা বাস টার্মিনাল থেকে ১৮টি পথে বাস চলাচল নয় ঘণ্টা বন্ধ ছিল। শ্রমিকদের এই আকস্মিক ধর্মঘটের কারণে এসব পথের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন গতকাল বলেন, ‘শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কিছু শ্রমিক টার্মিনালের পাশের একটি রেস্টুরেন্টে যান। সেখানে র্যাব-৬-এর একটি টহল দলের সদস্যরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করার সময় মোটর শ্রমিক ইউনিয়নের নেতা আকমল হোসেনকে চড় মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা রোববার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১৮টি পথে বাস চলাচল বন্ধ রাখেন। র্যাব-৬-এর অধিনায়ক রেজাউল করিম বলেন, ‘সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। সেখানে চড় মারা তো দূরের কথা, তাদের সঙ্গে কথা-কাটাকাটিও হয়নি।’