খুলনা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মধ্য দিয়ে গতকাল সোমবার খুলনা দিবস পালিত হয়েছে। ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

১৮৪২ সালে খুলনা মহকুমা হওয়ার পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। খুলনার অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে অতীত ও বর্তমানের সমন্বয়ের মাধ্যমে আগামী খুলনার সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনে খুলনা দিবস পালিত হয়।

সকালে নগরের মজিদ সরণি এলাকায় উন্নয়ন কমিটির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় নাগরিক নেতারা বন্দর ও শিল্পনগর খুলনার উন্নয়নে ভবিষ্যতে সরকারকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান।