খুলনা নগর ভবনকে ধূমপানমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পায়রা উড়িয়ে ও সঞ্চারকপত্রে স্বাক্ষর করে খুলনা নগর ভবনকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন।এ সময় সিটি মেয়র বলেন, ‘ধূমপান জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সরকার জরিমানার বিধান রেখে একটি আইন তৈরি করেছে। তা ছাড়া যারা তামাকজাত পণ্য বিক্রি করেন, তাঁরাও এর ক্ষতিকর প্রভাবের বিষয়টি ঘোষণা দিয়েই বিক্রি করছেন। দেশের নাগরিক হিসেবে জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে আমাদের ধূমপান পরিহারের পাশাপাশি আইনের বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’ ওই সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হাকিম, জেলা রেড ক্রিসেন্টের সভাপতি আহমেদুল করিম ও কাউন্সিলর হালিমা ইসলাম।