খুলনা নগরে রোগ নির্ণয় কেন্দ্রের টেকনিশিয়ানের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের সাউথ সেন্ট্রাল রোডে সেতু ডায়াগনস্টিক সেন্টার নামে একটি রোগনির্ণয় কেন্দ্রে ইউনুস আলী মোড়ল (২৫) নামের একজন এক্স- রে টেকনিশিয়ান গত রোববার রাতে খুন হয়েছেন।ওই রোগনির্ণয় কেন্দ্রের লোকজন বলে, তারা সোমবার (গতকাল) সকাল আটটার দিকে কেন্দ্রের টিভিকক্ষে গলা ও হাত বাঁধা অবস্থায় এক্স-রে টেকনিশিয়ান ইউনুস মোড়লের লাশ দেখতে পায়।রোগনির্ণয় কেন্দ্রের আয়া জাহানারা বেগম বলেন, ‘সকাল আটটায় ক্লিনিকে আসে দেহি, সব দরজা খোলা। ইউনুসরে ডাকতি ডাকতি ভিতরে ঢুহে দেহি টিভি রুমি ইউনুস সোয়া; তারে ডাকাডাকি কল্লি না ওঠায় গার ওপর কাপড় সরায়ে দেহি, গলা ও হাত দুটো দড়ি দিয়ে বান্ধা।’রোগনির্ণয় কেন্দ্রের মালিক মীর মনিরুজ্জামান বলেন, ইউনুস রাতে এখানে থাকতেন। দুষ্কৃতকারীরা তাঁকে খুন করে আলমারি ভেঙে প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে।খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, মূলত ফাঁস দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।