খুলনা পাবলিক কলেজে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা পাবলিক কলেজে বুধবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা চারজন নৈশপ্রহরীকে রশি দিয়ে বেঁধে রেখে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত ডাকাতেরা ১৮টি কক্ষের ৫৪টি আলমারি ভাঙচুর করে ৫২ হাজার টাকা, এক লাখ টাকা দামের একটি ল্যাপটপ ও ৫০ হাজার টাকা দামের পাঁচটি অণুবীক্ষণ যন্ত্র নিয়ে গেছে।কলেজের উপাধ্যক্ষ ও উৎসব কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘ভোরে তত্ত্বাবধায়ক আলী আকবরের ফোনে খবর পেয়ে কলেজে এসে দেখি, দরজার তালা ভেঙে অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী, হিসাবরক্ষক ও সহকারী প্রকৌশলীর কক্ষের দেরাজ (ড্রয়ার) ভাঙা। ডাকাতেরা মোট ৫৪টি কক্ষ তছনছ করেছে। আমার ধারণা, কলেজের রজতজয়ন্তী উৎসবের আয়োজন ব্যর্থ করতেই এ কাজ করা হয়েছে।’কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী বলেন, ‘অনুষ্ঠান বানচাল করতেই এ কাজ করা হয়েছে। এর পরও আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি করব।’খালিশপুর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ করেনি। তবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য কলেজের চার নৈশপ্রহরী মো. আজম (২৬), সাজ্জাত হোসেন (১৯), জয়নাল আবেদিন (৫৫) ও যোসেফ গাইনকে (৫০) থানায় নিয়ে এসেছি।’