খুলনা পিটিআইয়ে প্রশিক্ষণার্থীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর প্রভাষ কুমার বিশ্বাসের অপসারণ ও হোস্টেল খরচের স্বচ্ছতা আনার দাবিতে প্রশিক্ষণার্থী শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ক্লাস বর্জন করে ওই ইন্সপেক্টরের অপসারণের দাবি জানানো হয়। শিক্ষকেরা বলেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন।
জানা গেছে, গত ২৫ এপ্রিল আইসিটি বিষয়ের ইন্সপেক্টরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানিয়ে তাঁকে একাডেমিক কার্যক্রমে না রাখার জন্য সুপারিনটেনডেন্ট বরাবর আবেদন করেন প্রশিক্ষণার্থী শিক্ষকেরা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
শিক্ষকদের অভিযোগ, আইসিটি ইনস্ট্রাক্টর প্রভাষ কুমার বিশ্বাস ক্লাসরুমে শিক্ষকদের গালিগালাজ করেন। কথায় কথায় ডিজি, ডিডি ও সুপারের ভয় দেখান। এ ছাড়া প্রতিনিয়ত তিনি নম্বর কম দেওয়া, ফেল করানোর হুমকি দেন।