খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ আলমগীর। গতকাল মঙ্গলবার অধ্যাপক মো. নওশের আলী মোড়লকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) এবং ২ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. নওশের আলীকে অব্যাহতি দেন। নবনিযুক্ত উপাচার্য মুহাম্মদ আলমগীর যোগদানের তারিখ থেকে চার বছর দায়িত্ব পালন করবেন এবং প্রযোজ্য সব সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাঁর নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। বিজ্ঞপ্তি।