খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেমিনার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গতকাল শুক্রবার সকাল থেকে ‘টেকসই উন্নয়নের জন্য পুরকৌশল’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম শফিউল্লাহ এবং মো. মঞ্জুর হোসেন।