খুলনা বিএনপির একাংশের মামলা আদালতে স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা বিএনপির একাংশের দায়ের করা মামলা গত সোমবার স্থগিত করেছেন আদালত। এর ফলে জেলা বিএনপির কর্মসূচিসহ সব কর্মকাণ্ড পালনে আর কোনো বাধা রইল না।দলীয় সূত্রে জানা গেছে, গত ৩১ নভেম্বর রাতে নগরের একটি অভিজাত হোটেলে কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ১ ডিসেম্বর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ খুলনার সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় জেলা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামসহ ছয়জনকে বিবাদী করা হয়।মামলা গ্রহণ করে আদালত জেলা বিএনপির সব কর্মসূচির ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার জেলা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সহকারী জজ ১ নম্বর আদালতে মামলা স্থগিতের আবেদন করেন। শুনানি শেষে আদালত পারভেজ সাজ্জাদের দায়ের করা মামলার আদেশ স্থগিত করেন।