খুলনা বিভাগীয় পরমাণু চিকিৎসাকেন্দ্রের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগীয় পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্রের তৎকালীন পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে ৩৩ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা) কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন।মামলার আসামিরা হলেন খুলনা বিভাগীয় পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্রের তৎকালীন পাঁচজন বৈজ্ঞানিক সহকারী মো. হুমায়ুন কবীর, মো. আবু সুফিয়ান, এস এম আবদুর রশিদ, গোবিন্দ কুমার রায় ও মো. মাকসুদুর রহমান। তাঁদের মধ্যে প্রথম তিনজন এই অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৭ সাল থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন। অন্য দুজনের মধ্যে গোবিন্দ কুমার রায় বর্তমানে ফরিদপুরে পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্রে এবং মো. মাকসুদুর রহমান সাভারে পরমাণু শক্তি গবেষণাকেন্দ্রে কর্মরত।দুদকের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিরা ১৯৯৮ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত খুলনা বিভাগীয় পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্রে রক্ত পরীক্ষা খাতে রোগীদের কাছ থেকে আদায় করা ৩৩ লাখ ৭২ হাজার ছয় শ টাকা হিসাব শাখায় জমা না দিয়ে আত্মসাৎ করেন।