খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
গতকাল শুক্রবার সকালে খুলনা সার্কিট হাউস মাঠে ‘উদ্ভাবন উৎসব ও বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি হিসেবে সাঈদ মেহেদীর হাতে স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তর এ মেলার আয়োজন করে।