খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গতকাল সোমবার ভোর থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মঘটের আওতাধীন ১০ জেলা হলো খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, বাগেরহাট, মাগুরা ও ঝিনাইদহ।পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সম্পাদক আবদুর রহিম বক্স জানান, পরিবহন শ্রমিকেরা চার মাস ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে চট্টগ্রাম ও সিলেটে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু খুলনা ও বরিশাল বিভাগে বাড়ানো হয়নি। গত রোববার রাত নয়টা থেকে রাত একটা পর্যন্ত ঢাকার গাবতলী পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ নিয়ে দীর্ঘ বৈঠক হয়।কিন্তু কোনো সমাধান না হওয়ায় শ্রমিকেরা পূর্বঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।