প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয় ও রোটাির ডিস্ট্রিক্ট কমিউনিটি হাসপাতালকে এক কোটি ২০ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড৷ করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুদানস্বরূপ এ অর্থ দেয় ব্যাংকটি৷ হাসপাতালটির চেয়ারপারসন রোটারিয়ান ফেরদৌসী আলীর কাছে আনুষ্ঠানিকভাবে সম্প্রতি এই অনুদানের চেক তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান৷ এ ছাড়া ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকেরা, বাংলাদেশ ব্যাংক, ঢাকা ব্যাংক ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷