খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে রোববার
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় ১৭ জুলাই খুলছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ সূত্র জানায়, এদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১০ জুলাই থেকে খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করা হয়।