খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ফায়েক উজ্জামানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষকদের একাংশ। গত বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ আর এম মোস্তাফিজুর রহমানের পদোন্নতি-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের কাছে পাঠানোর কথা ছিল। কিন্তু উপাচার্য সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে নিজের ইচ্ছামতো রেজ্যুলেশন লিখে মোস্তাফিজুরকে অপরাধী হিসেবে গণ্য করে চ্যান্সেলরের কাছে চিঠি পাঠান।

অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মোস্তাফিজুর রহমানের বিষয়টি সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা উদ্দেশ্যমূলকভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন।’