খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ওই পরীক্ষার সময়ে নিরাপত্তাব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে এক সভা হয়। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সভা করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে ০০০১ থেকে ৫০২৮ রোল নম্বরধারী এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে ৫০২৯ থেকে ৭০০৪; রেভারেন্ড পলস স্কুল (সিএসএস), গল্লামারী উপকেন্দ্রে ৭০০৫ থেকে ৮১৪১; হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, গল্লামারী উপকেন্দ্রে ৮১৪২ থেকে ৮৯০৫ এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, গল্লামারী উপকেন্দ্রে ৮৯০৬ থেকে ৯৩৩২ রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।