খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্রছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে প্রাণ হারান। সেখান থেকে প্রতিবছর এই দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ১০টায় শোক র্যা লি, বেলা ১১টায় কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন, বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও এতিমদের সঙ্গে মধ্যাহ্নভোজ, বিকেল সাড়ে ৫টায় কটকা স্মৃতিসৌধে শোকসভা ও স্মৃতিচারণা, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্বালন এবং সন্ধ্যা ৭টায় তথ্যচিত্র প্রদর্শন।