খুলনা বিশ্ববিদ্যালয় ২৮ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সমঞ্চান) শ্রেণীর প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বুধবার দুপুরে উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ভর্তিসংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় কমিটির সদস্য, বিভিন্ন স্কুলের ডিন ও চারুকলা ইনস্টিটিউটের পরিচালক (চলতি দায়িত্ব) এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জমি জালিয়াতির মাধ্যমে বিক্রির ঘটনায় সাবেক উপাচার্য সাইফুদ্দিন শাহের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের একাংশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এর আগে একাধিকবার ভর্তি পরীক্ষার তারিখ বাতিল হয়।