প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপাচার্য মো. ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, ২০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের প্রিপেইড নম্বর থেকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে। এরপর ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্কুলের ডিন/ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।
খুলনা অফিস