খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক আবদুল মান্নান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক সাইফুদ্দিন শাহের সভাপতিতে ভর্তি-সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভায় পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ ১৪, ১৫ ও ১৬ অক্টোবরের পরিবর্তে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ku.ac.bd/admission) জানা যাবে।