প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বলেন, ৩ নভেম্বর সকাল নয়টায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, বেলা একটায় জীববিজ্ঞান স্কুলের এবং বেলা সাড়ে তিনটায় চারুকলা ইনস্টিটিউটের; ৪ নভেম্বর সকাল নয়টায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা আড়াইটায় সমাজবিজ্ঞান স্কুলের; ৫ নভেম্বর সকাল নয়টায় কলা ও মানবিক স্কুলের এবং বেলা আড়াইটায় আইন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।