খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতি নিষিদ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সমাবেশের প্রতিবাদে গতকাল রোববার ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা৷ শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়৷
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ক্যাম্পাসের মুক্ত মঞ্চে সমাবেশ করেন দলটির সমর্থক শিক্ষক ও বিএনপির নেতারা৷ ওই সমাবেশের প্রতিবাদে গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ওই কর্মসূচি পালিত হয়৷
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কবরী বিশ্বাস, ফরহাদ হোসেন, নুরুউদ্দিন, শহীদুল ইসলাম প্রমুখ৷
১৯৯১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়৷ তখন থেকে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ৷