খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের অবস্থান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি এবং বিশ্ববিদ্যালয়ের জমি প্লট আকারে বিক্রির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশসহ ছয় দফা দাবিতে শিক্ষক-কর্মচারীরা গতকাল রোববার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে বক্তারা প্রতিবেদন প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।