খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর মঙ্গলবার। সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান এতে উপস্থিত থাকবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের দপ্তর থেকে জানা যায়, চারটি পর্যায়ে নিবন্ধন করা দুই হাজার ৫০৬ জন শিক্ষার্থী সনদ পাবেন; তাঁদের মধ্যে স্নাতকে দুই হাজার ১৮৫ জন, স্নাতকোত্তর ৩০৮ জন, স্নাতকোত্তর ডিপ্লোমা ১১ জন ও পিএইচডি দুজন। পাঁচটি স্কুল থেকে প্রতিবছরের সর্বোচ্চ ফলধারী ছাত্ররা পাবেন সোনার পদক। এভাবে ২০ জনকে দেওয়া হবে এই পদক।